Home / রাজনীতি / শরীয়াহবিরোধী আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের গণআন্দোলনের হুঁশিয়ারি

শরীয়াহবিরোধী আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের গণআন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশের সব বিভাগীয় শহরে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা দাবি করেছেন, সরকার হেবা সংক্রান্ত বিধানে যে সংশোধন এনেছে তা ইসলামের অকাট্য উত্তরাধিকার আইনের পরিপন্থী।

সমাবেশে নেতারা বলেন, একজন মুসলমান ব্যক্তিগত জীবনে শরীয়াহর কোনো বিধান পালনে ব্যর্থ হলে তা আল্লাহর কাছে ক্ষমাযোগ্য। কিন্তু শরীয়াহর বিধান এড়িয়ে যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা আল্লাহর সঙ্গে ধৃষ্টতা প্রদর্শনের শামিল। ৯১ শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এমন আইন মেনে নেওয়া হবে না বলে তারা উল্লেখ করেন।

নেতারা আরও বলেন, বয়োজ্যেষ্ঠ বা পিতা-মাতার অধিকার নিশ্চিত করতে ইসলামি মূল্যবোধের প্রচার ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি। পিতা-মাতার প্রতি অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানান তারা।

বর্তমান সরকারের ছয় মাসের ব্যর্থতায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্ত্রাসের কবলে দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন নেতারা। অবিলম্বে শরীয়াহবিরোধী আইন বাতিল না করলে কঠোর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *