Home / বিশ্ব / আয়ারল্যান্ডে গির্জায় নারীকে ছুরিকাঘাত, গুরুতর আহত

আয়ারল্যান্ডে গির্জায় নারীকে ছুরিকাঘাত, গুরুতর আহত

আয়ারল্যান্ডের একটি গির্জায় সন্দেহভাজন এক ব্যক্তির ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব এক নারী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ওই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। গির্জা প্রাঙ্গণে কেন এবং কীভাবে এই হামলার ঘটনা ঘটল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *