Home / আন্তর্জাতিক / ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের দিল্লি, জারি রেড অ্যালার্ট

ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের দিল্লি, জারি রেড অ্যালার্ট

ভারতের নয়াদিল্লিতে তীব্র বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে দিল্লির বিভিন্ন রাস্তাঘাট ও নিচু এলাকা প্লাবিত হয়েছে, যার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক যাত্রী আটকা পড়েছেন।

শহর ও এর আশপাশের এলাকায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে যাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *