বাংলাদেশের রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। এছাড়া সাবেক এই এমপির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।









