Home / বিনোদন / আন্দোলনে অংশ নিয়ে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন: উরফি জাভেদ

আন্দোলনে অংশ নিয়ে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন: উরফি জাভেদ

ভারতের দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষা সংস্কারের আন্দোলনে অংশ নেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারির দাবি, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের হয়ে আন্দোলনে সমর্থন জানিয়ে রিল প্রকাশের জন্য উরফি এক লাখ রুপি নিয়েছেন। এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে উরফি তার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জাভেদ স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো প্রতিবাদ বা আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি কখনো কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তার ভাষ্যমতে, সামাজিক বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি নিজের বিশ্বাসের জায়গা থেকেই অবস্থান নেন। অর্থের বিনিময়ে কারো হয়ে প্রচারণা চালানো তার স্বভাবের বাইরে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে অভিজিৎ দিপকের নেতৃত্বে আন্দোলন চলছে। বিভিন্ন সময়ে নানা সামাজিক ইস্যুতে সরব থাকা উরফি জাভেদ দাবি করেছেন, যারা তাকে নিয়ে এ ধরনের গুজব ছড়াচ্ছেন, তারা যেন তা থেকে বিরত থাকেন। তিনি জানান, মানুষের পাশে দাঁড়ানো তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটিকে অর্থের সঙ্গে মিলিয়ে দেখা অত্যন্ত দুঃখজনক।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *