Home / জাতীয় / চট্টগ্রামে প্রাইভেটকার থেকে ১৪ হাজার ইয়াবাসহ চারজন আটক

চট্টগ্রামে প্রাইভেটকার থেকে ১৪ হাজার ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক এই তথ্য নিশ্চিত করেছেন। মহাসড়কে মাদকের বড় চালান আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশ এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)।

পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাদের রোববার সকালে আদালতে পাঠানো হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *