ইরাকের উত্তরাঞ্চলে একটি ইরানি ড্রোনের বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
জর্ডানে ইরানি বাহিনীর হামলায় দুই মার্কিন সেনা নিহতের পরের দিনই ইরাকে এই প্রাণহানির ঘটনা ঘটল। ওই হামলায় আরও একজন মার্কিন সেনা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
واশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক হাইডি ঝাউ কাস্ত্রো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এসব ঘটনার তথ্য সামনে এল। গত দুই দিনে একের পর এক প্রাণহানির ঘটনা মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।










