আর্কটিক অঞ্চলে শীতকালীন সামুদ্রিক বরফের দ্রুত গলন নিয়ে নতুন করে উদ্বেগের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। দশকের শুরুর দিকে বরফ গলার হার কিছুটা কম থাকলেও বর্তমানে তা ফের দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গবেষকদের মতে, গত দুই বছরের পরিস্থিতি আর্কটিকের ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত ভারসাম্য পুনরায় হুমকির মুখে পড়েছে।
দশকের প্রথম কয়েক বছরে বরফ গলার গতি কিছুটা ধীর হলেও সাম্প্রতিক এই পরিবর্তন গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর্কটিকের সামুদ্রিক বরফের এই দ্রুত হ্রাস বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের একটি বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।










