আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বেসরকারি সম্পত্তি বিলের প্রতিবাদে বিক্ষোভরত জনতার ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। আল জাজিরার প্রতিবেদক তেরেসা বো জানান, নতুন এই বিলের বিরোধিতায় হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন।
বিক্ষোভকারীদের আশঙ্কা, এই আইনের ফলে বিদেশি মালিকানায় জমির পরিমাণ অত্যধিক বৃদ্ধি পাবে। এতে দেশটির নিজস্ব সম্পদের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার ভয় রয়েছে তাদের।
অন্যদিকে, সরকারের দাবি, প্রস্তাবিত এই আইনটি কার্যকর হলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। প্রেসিডেন্ট মিলেই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ জরুরি।










