ইউক্রেনের কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় রুশ হেলিকপ্টার থেকে চালানো গুলিবর্ষণ এড়িয়ে ড্রোনটি সরাসরি ওই ট্যাঙ্কারে আঘাত হানছে।
এই হামলার মাধ্যমে মূলত রাশিয়ার তেল রফতানি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় ইউক্রেন। তাদের দাবি, যেসব জাহাজ ব্যবহার করে রাশিয়া তেল রফতানি অব্যাহত রেখেছে, সেগুলোকে লক্ষ্য করেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে।
হামলার শিকার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোর তালিকায় রয়েছে। কৃষ্ণসাগরে রাশিয়ার জ্বালানি সরবরাহ ও রফতানি কার্যক্রম ব্যাহত করার কৌশল হিসেবে ইউক্রেন এই হামলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।










