যুক্তরাষ্ট্রের বাজারে ডোনাল্ড ট্রাম্পের বড় দুই ছেলের উদ্যোগে চালু হওয়া ট্রাম্প মোবাইল তাদের স্মার্টফোন নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্যের কারণে আলোচনার জন্ম দিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ‘টি১’ মডেলের স্মার্টফোনগুলো যুক্তরাষ্ট্রে তৈরি হবে এবং কয়েক মাসের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছাবে। তবে গত এক বছরে ফোনটির নকশা, উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহের সময়সীমা নিয়ে বারবার তথ্য পরিবর্তন করা হয়েছে।
প্রতিশ্রুতি অনুযায়ী এখনো অনেক গ্রাহক তাদের হাতে ফোন পাননি। স্মার্টফোনটির উৎপাদন ও সরবরাহ নিয়ে এই অস্পষ্টতা গ্রাহকদের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে বারবার পরিবর্তনের বিষয়টি নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে।










