যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইরান ইস্যুতে বর্তমান মার্কিন প্রশাসনের কৌশল নিয়ে সমালোচনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন ওয়াল্ট। তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি ও অগ্রহণযোগ্য অবস্থান দেশটিকে শক্তিশালী করার বদলে দুর্বল করে তুলছে। ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ওয়াল্ট জানান, ট্রাম্পের কোনো প্রতিশ্রুতিতেই এখন আর তেহরানের বিশ্বাস নেই।
বর্তমান সংকট ও প্রেক্ষাপট
স্টিফেন ওয়াল্ট বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এখন এক ধরণের ‘অচলবস্থা’য় (hurting stalemate) পৌঁছেছে। এই পরিস্থিতিতে দুই পক্ষের কেউই সরাসরি সংঘর্ষ বাড়াতে চাচ্ছে না, বরং একে অপরের দুর্বল হওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি মনে করেন, ট্রাম্পের কাছে এখন আর কার্যকর কোনো বিকল্প অবশিষ্ট নেই।
ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি
ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান সংকট নিয়ে ওয়াল্ট বলেন, এই সমস্যার কোনো বাস্তবসম্মত রাজনৈতিক সমাধান দেখছেন না তিনি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক দলই ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে আগ্রহী নয়। তার মতে, ইসরায়েলে এখনো ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার প্রতি প্রবল সমর্থন বিদ্যমান, যা শান্তি প্রক্রিয়ার পথে প্রধান বাধা।









