Home / রাজনীতি / বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দর্শন। তিনি উল্লেখ করেন, ধর্ম, বর্ণ, ভাষা বা নৃ-গোষ্ঠীর ভিত্তিতে নয়, বরং নাগরিক পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনাই এই দর্শনের মূল ভিত্তি।

সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি আর গণতন্ত্রের সংস্কৃতি এক নয়। দেশে বসবাসরত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। অতীতে পরিচয়ভিত্তিক বিভাজনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বৈচিত্র্যকে ধারণ করেই রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, মুসলিম-অমুসলিম এবং বাঙালি-অবাঙালি পরিচয়ের বিভাজন দূর করতে জিয়াউর রহমান নাগরিক পরিচয়কে জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ জিয়ার পর বেগম খালেদা জিয়া এই দর্শনকে সংগ্রামের মধ্য দিয়ে বেগবান করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দর্শনের পতাকাবাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি জাতীয়তাবাদকে বুঝতে পারলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তারেক রহমানের নেতৃত্বের শক্তিকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *