ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত নিজ বাড়ির ধ্বংসস্তূপ খালি হাতে সরাচ্ছেন এক বাবা ও তার সন্তানরা। গাজার সিভিল ডিফেন্স টিম জানিয়েছে, ইসরায়েল ভারী যন্ত্রপাতি প্রবেশের পথ বন্ধ করে রাখায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বর্তমানে গাজায় উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এর ফলে স্থানীয়রা নিজেদের বাড়িঘরের ধ্বংসাবশেষ সরাতে সাধারণ ও মৌলিক হাতিয়ার ব্যবহারের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
কর্তৃপক্ষের মতে, ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের গভীরে থাকা মরদেহগুলো সময়মতো উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে মানবিক বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়ছে।









