Home / বিনোদন / ডিপফেক নিয়ে ক্ষুব্ধ ম্রুনাল ঠাকুর, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ডিপফেক নিয়ে ক্ষুব্ধ ম্রুনাল ঠাকুর, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ভারতের মুম্বাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে নিজের পরিচয়ের বিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো বন্ধ না করলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয়, বরং তার ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।

এআই প্রযুক্তির মাধ্যমে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করার বিষয়টি বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্রুনাল ঠাকুরের আগে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের মতো তারকারাও একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। অক্ষয় কুমার, অনিল কাপুর ও প্রীতি জিনতাসহ অনেকেই অতীতে এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন।

বর্তমানে ম্রুনাল ঠাকুর পরিচালক অ্যাটলির বহুল আলোচিত সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন এবং রাশমিকা মান্দানা। প্রায় এক হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *