Home / রাজনীতি / বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের বড় কোনো নাশকতার সক্ষমতা নেই। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নিষিদ্ধ ও মাফিয়া শক্তি হিসেবে চিহ্নিত দলটি বর্তমানে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেওয়ার বাইরে বড় কোনো তৎপরতা চালানোর ক্ষমতা রাখে না।

পুলিশের সতর্ক অবস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা যাতে দায়িত্ব পালনের সময় শিথিলতা না দেখায়, সেজন্য তাদের নিয়মিত নির্দেশনা দেওয়া থাকে। এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, তাই এটিকে অন্যভাবে দেখার সুযোগ নেই।

৫ আগস্টের কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি সভা ডাকা হয়েছে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং যুগপৎ আন্দোলনের শরিকসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া এনসিপির সমাবেশে হামলার ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *