বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন অনার ম্যাজিক ভি৬ উন্মোচন করা হয়েছে। পাতলা ডিজাইন, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধার এই স্মার্টফোনটি বর্তমান বাজারে ফোল্ডেবল ফোনের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
ডিভাইসটির ডিসপ্লে ও ডিজাইন
ফোনটির ভেতরে রয়েছে ৭ দশমিক ৯৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস দেয়। বাইরের দিকে আছে ৬ দশমিক ৪৫ ইঞ্চির অনুরূপ কভার ডিসপ্লে। ফোনটি খোলা অবস্থায় মাত্র ৪ দশমিক ১ মিলিমিটার পুরু এবং ওজন ২১৯ গ্রাম, যা এটিকে বাজারের অন্যতম হালকা ও পাতলা ফোল্ডেবল ফোনে পরিণত করেছে। দুটি ডিসপ্লেতেই স্টাইলাস সাপোর্ট রয়েছে।
পারফরম্যান্স ও ক্যামেরা
স্মার্টফোনটিতে ৩ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়া সেলফির জন্য ভেতরে ও বাইরে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ব্যাটারি ও অন্যান্য সুবিধা
ফোনটিতে ৬ হাজার ৬৬০এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ডিভাইসটি আইপি৬৮ ও আইপি৬৯ পানি ও ধুলা প্রতিরোধী। এছাড়া এতে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০, স্যাটেলাইট মেসেজিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন সুবিধা রয়েছে।
মূল্য ও প্রাপ্যতা
ফোনটি লাল, সোনালী, সাদা ও কালো—এই চার রঙে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের অফিসিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।










