Home / বিশ্ব / ২৬ দিন পর অনশন ভাঙলেন ভারতীয় সমাজকর্মী সোনাম ওয়াংচুক

২৬ দিন পর অনশন ভাঙলেন ভারতীয় সমাজকর্মী সোনাম ওয়াংচুক

ভারতের দিল্লিতে শিক্ষায় সংস্কারের দাবিতে আন্দোলনরত তরুণদের সমর্থন জানিয়ে টানা ২৬ দিন ধরে চলা অনশন শেষ করেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডলে এক পোস্টে ৫৯ বছর বয়সী ওয়াংচুক জানিয়েছেন, কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর লক্ষ্যে তিনি অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

সোনাম ওয়াংচুক মূলত ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির প্রতি সংহতি জানিয়ে এই অনশন শুরু করেছিলেন। এই দলের সদস্যরা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন।

অনশন চলাকালে ওয়াংচুক জানিয়েছিলেন যে তার শরীরের ওজন ১১ কেজি কমে গেছে। গত শনিবার তাকে দিল্লির একটি প্রতিবাদস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক সরিয়ে নেয় এবং হাসপাতালে ভর্তি করে।

অনশন ভাঙার আগে সোনাম ওয়াংচুক কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হলো, আন্দোলনকারীদের ওপর যাতে কোনো ধরনের শক্তি প্রয়োগ না করা হয়, সে বিষয়ে কর্তৃপক্ষের অঙ্গীকার।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *