Home / আন্তর্জাতিক / দাবি আদায়ে পোল্যান্ডের রাস্তায় রোবটের বিক্ষোভ

দাবি আদায়ে পোল্যান্ডের রাস্তায় রোবটের বিক্ষোভ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত নীতিমালা তৈরির দাবিতে প্রায় ৩০টি রোবট নিয়ে অভিনব এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সামনে এই রোবটগুলো পতাকা হাতে ও লাউডস্পিকারে স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরে। প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রমবাজারের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিতর্ক শুরু করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিক্ষোভের আয়োজন করেছে ডেমোক্র্যাটিজম নামের একটি উদ্যোগ। এই কর্মসূচিতে অংশ নেওয়া এজিবট-এথ্রি নামের একটি রোবট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা যে বর্তমান সময়ের বাস্তবতা, তা এই বিক্ষোভের মাধ্যমেই ফুটে উঠেছে।

বিক্ষোভস্থলে রোবটগুলো ‘কর্মক্ষেত্র রক্ষা করুন’, ‘নিয়মকানুন তৈরির সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ম তৈরি করুন’-এর মতো স্লোগান প্রচার করে। আয়োজক গ্রেগরজ কুলিস বলেন, মানুষের বুদ্ধিবৃত্তিক পেশাগুলোতে রোবট ও এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ থেকেই এই কর্মসূচি। দ্রুত আইনি কাঠামো তৈরি না করলে শ্রমবাজারে বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিক্ষোভ চলাকালীন পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী ক্রিস্তফ গাওকোস্কি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোবটগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *