Home / আন্তর্জাতিক / বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ২

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ২

বলিভিয়ার ভিয়াচা শহরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানিয়েছেন, ঘাঁটিতে থাকা আতশবাজির মতো পাইরোটেকনিক সামগ্রী বিস্ফোরিত হওয়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের তীব্রতায় ঘাঁটির আশপাশের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা রিটা নেব্রাস্কা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিস্ফোরণের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের সামরিক ঘাঁটির ১৫০ মিটারের মধ্যে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি প্রযুক্তিগত ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর ভিয়াচা কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *