নেপালের তিমুরে শহরে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। চীনের সীমান্তবর্তী এই এলাকাটি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলো উদ্ধারে কাজ করছে ফরেনসিক দল।
বন্যায় উদ্ধার হওয়া অনেক মরদেহ বিকৃত হয়ে গেছে এবং দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সেগুলো পচন ধরেছে। অনেক ক্ষেত্রে কাপড়ের চিহ্ন না থাকায় এবং অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাধারণ উপায়ে মৃতদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে মৃতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেছেন। তিমুরে এলাকায় এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে, যাতে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা যায়।










