Home / খেলাধুলা / মিরপুর একাডেমি মাঠে অ্যাথলেটিক টার্ফ বসাচ্ছে বিসিবি

মিরপুর একাডেমি মাঠে অ্যাথলেটিক টার্ফ বসাচ্ছে বিসিবি

বাংলাদেশের মিরপুরে অবস্থিত একাডেমি মাঠে অ্যাথলেটিক টার্ফ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের ফলে এখন থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিংয়ের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যাওয়ার প্রয়োজন ফুরোচ্ছে। বিসিবি সভাপতি তামিম ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে মাঠটি পরিদর্শন করেছেন।

বর্তমানে কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে ফিটনেস ক্যাম্পের জন্য ক্রিকেটারদের মিরপুর থেকে গুলিস্থানের জাতীয় স্টেডিয়ামে ছুটতে হয়। কিন্তু ১২০ মিটার দীর্ঘ নতুন এই অ্যাথলেটিক টার্ফ নির্মিত হলে একাডেমি মাঠেই রানিং, স্প্রিন্ট এবং ফিটনেস টেস্টের উন্নত পরিবেশ তৈরি হবে।

এই সুবিধা জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের কাজে আসবে। এর মাধ্যমে মাঠ ও জিমনেশিয়ামের ওপর ক্রিকেটারদের নির্ভরতা কমবে এবং একাডেমি প্রাঙ্গণেই ফিটনেস কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম জানান, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তবে বিসিবির অপর একটি সূত্র নিশ্চিত করেছে যে, এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিকতার পালা বাকি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *