ফিলিস্তিনের গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানিয়েছেন, এই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবারের যাবতীয় আসবাব ও প্রয়োজনীয় সামগ্রী।
অক্টোবর মাসে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলার মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দেইর আল-বালাহ অঞ্চলে প্রতিনিয়ত পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। হামলার শিকার বাস্তুচ্যুত পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।










