Home / আন্তর্জাতিক / থাইল্যান্ডজুড়ে সমন্বিত অগ্নিসংযোগের ঘটনা, আহত অন্তত ৩

থাইল্যান্ডজুড়ে সমন্বিত অগ্নিসংযোগের ঘটনা, আহত অন্তত ৩

থাইল্যান্ডের বিভিন্ন স্থানে একযোগে বেশ কয়েকটি সমন্বিত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সিরিজ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

হামলার পর একটি সেভেন-ইলেভেন স্টোর পুরোপুরি আগুনে পুড়ে গেছে। বিভিন্ন স্থানে চালানো এই সমন্বিত হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ঘটনার পর থেকে এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ঠিক কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *