Home / রাজনীতি / মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

বাংলাদেশের জামালপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে জেলা শহরের গেটপাড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ও সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে জেলা যুবদলের নেতাকর্মীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি ও মানুষের জন্য কাজ করেছেন। তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি যোগ্য ব্যক্তি। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় জামালপুরবাসী আনন্দিত ও গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রাখবেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *