Home / সারাদেশ / মৌলভীবাজারের বসতঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের বসতঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৫নং পুল এলাকার রুশন আলীর ঘরের সিলিংয়ের ওপর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।

জানা যায়, রুশন আলী ঘুমানোর সময় ঘরের সিলিংয়ে সাপটি দেখতে পান। সাপ দেখে বাড়ির লোকজন দ্রুত ঘর থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১৬ কেজি। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃত অজগরটিকে দ্রুত বনে অবমুক্ত করা হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *