বাংলাদেশের চট্টগ্রামের চকবাজার এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩ আগস্ট) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শওকত আজম খাজা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল গফুরের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। এসব অভিযোগ যাচাই-বাছাই ও প্রাথমিক তদন্তের পর সত্যতা পাওয়ায় তাকে ওয়ার্ড বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় মহানগর বিএনপি।









