ইসরায়েলের জেরুজালেমে আসন্ন সাধারণ নির্বাচনকে দেশটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের মধ্যে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। নিজের ক্ষমতা ধরে রাখতে তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
৭ অক্টোবরের হামলা পরবর্তী পরিস্থিতি, নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং নিজ জোটের ভেতরের বিভাজন নেতানিয়াহুর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব প্রতিকূলতা তার টিকে থাকার লড়াইকে আরও কঠিন করে তুলেছে।
ভোটারদের রায়ই নির্ধারণ করবে যুদ্ধের বাস্তবতায় নেতানিয়াহু ইসরায়েলের নেতৃত্ব দিতে সক্ষম কি না। নির্বাচনী ফলাফলের ওপর নির্ভর করছে দেশটিতে বর্তমান সরকারের ধারাবাহিকতা থাকবে, নাকি নতুন কোনো নেতৃত্ব আসবে।










