Home / আন্তর্জাতিক / রাশিয়ার মস্কোতে ক্যাফের কাছে বিস্ফোরণ: নিহত ৩, আহত ১৫

রাশিয়ার মস্কোতে ক্যাফের কাছে বিস্ফোরণ: নিহত ৩, আহত ১৫

রাশিয়ার রাজধানী মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে একটি ক্যাফের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে কুদ্রিনস্কায়া স্কয়ারের ১ নম্বর ভবনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্ব বিবেচনায় তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

মস্কো পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

বিস্ফোরণের পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কাছাকাছি অবস্থিত বারিকাদনায়া মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাক্স-এ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে বিস্ফোরণটি নাশকতামূলক কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *