ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে একটি ছাত্র বিক্ষোভস্থল থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে পুলিশ। টানা অনশনের ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একে পুলিশের এক ‘ভয়ঙ্কর দমন-পীড়ন’ বলে অভিহিত করেছেন। ঘটনার সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর, বিক্ষোভস্থলে পুলিশের ধরপাকড়










