Home / আন্তর্জাতিক / দীর্ঘ ২৫০ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের পাতায়ায় মার্কিন নৌবাহিনীর অবকাশ

দীর্ঘ ২৫০ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের পাতায়ায় মার্কিন নৌবাহিনীর অবকাশ

থাইল্যান্ডের পাতায়ায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের প্রায় ৫ হাজার নাবিক দীর্ঘ ২৫০ দিনের সমুদ্রযাত্রা শেষে নোঙর ফেলেছেন। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের অংশ হিসেবে টানা ৯ মাস সমুদ্রে অবস্থানের পর এই বিরতি নাবিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘ সময় যুদ্ধজাহাজের বদ্ধ পরিবেশে থাকার পর স্বাভাবিক জীবনে ফেরার আশায় অনেক নাবিককে শপিংমলে সময় কাটাতে দেখা গেছে। কঠোর নিয়মকানুন ও দীর্ঘ কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতেই মূলত এই বিরতির আয়োজন করা হয়েছে।

পাতায়ার বিখ্যাত নাইটলাইফ এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে নাবিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় এবং ‘শোর লিয়াঁজো গ্রুপ’ (এসএলজি) নামক বিশেষ টিমের মাধ্যমে নাবিকদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

নাবিকদের একজন জানান, মাসের পর মাস সমুদ্রে কাটানোর পর স্বাভাবিক পরিবেশে ফিরে আসাটা তাদের জন্য স্বস্তির। বিশেষ করে সমুদ্রের একঘেয়েমি কাটাতে এই বিরতি তাদের মানসিক শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার রবিনসন জানিয়েছেন, থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই এই যাত্রাবিরতি। নাবিকরা যেন তাদের কর্মজীবনের চাপ কাটিয়ে শান্তিতে বিশ্রাম নিতে পারেন, সেই লক্ষ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *