Home / আন্তর্জাতিক / যুক্তরাজ্যের পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

যুক্তরাজ্যের পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

যুক্তরাজ্যের পোর্টসমাউথে ছোট নৌকায় করে প্রায় ১৪০ জন অভিবাসনপ্রত্যাশীর পৌঁছানোর পর শহরটির উপকূলে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। ছোট নৌকায় করে অভিবাসীদের এই আগমনকে কেন্দ্র করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা শহরের নৌ-তীরবর্তী এলাকার প্রধান সড়কগুলো অবরোধ করে ‘স্টপ দ্য বোটস’ স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পোর্টসমাউথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন এবং পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের এই তীব্র প্রতিক্রিয়া এলাকায় চরম অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *