ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে একটি বহুতল ভবন ধসে পড়েছে। স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভবনটি ভেঙে পড়ার সময় বৈদ্যুতিক লাইন ছিঁড়ে রাস্তায় আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
ভবনটির দেয়ালে ফাটল দেখা দেওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ আগেই সেটি খালি করে দিয়েছিল। ফলে ভবনটি ধসে পড়লেও এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
টানা বৃষ্টিপাতের ফলে এই এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি ধসে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।









