Home / বিনোদন / নেপালে আটকা পড়ার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে আটকা পড়ার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন অঞ্চলে শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া চিত্রনায়িকা অপু বিশ্বাস শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন। শুটিংয়ের মাঝপথে অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছিলেন ‘শিকার’ সিনেমার পুরো টিম। নিরাপদে ফিরে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা নেপালে অবস্থান করছিলেন। পাহাড়ী অঞ্চলে মনোরম পরিবেশে শুটিং চলার সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। নেপালের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও বন্যার ফলে সড়কপথ তলিয়ে যায় এবং ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শুটিং দ্রুত শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানবন্দরে অপু বিশ্বাস জানান, দুর্যোগের মধ্যে পুরো টিমকে নিয়ে দেশে ফেরাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে তারা ব্যক্তিগতভাবে বড় কোনো সমস্যায় পড়েননি। নিরাপদে দেশে ফিরতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে একই দুর্যোগের কারণে নেপালে এখনো আটকে আছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে ফেরার পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বের হতে পারছেন না। তবে তিনি এবং তার সঙ্গীরা নিরাপদ আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *