Home / আন্তর্জাতিক / গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

গিনির রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় ময়লার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গিনি সরকার জানিয়েছে, ভারি বর্ষণের পর স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ শিশু রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন এক নারী।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী মামাদু ওউরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনীসহ পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে ময়লার স্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

এলাকার প্রধান লানসিন সিলা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১৭ সালেও একই স্থানে ধসের ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছিলেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *