Home / সারাদেশ / দিনাজপুরের বিরামপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পার্কের ৮ ঘর সিলগালা

দিনাজপুরের বিরামপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পার্কের ৮ ঘর সিলগালা

বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর পৌরশহরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এ্যাকুয়াথিম পার্কের আটটি ঘর সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়ভাবে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় এবং তা প্রমাণিত হওয়ায় প্রশাসনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানকালে বিরামপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই পার্কের কিছু ঘরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া না গেলেও অসামাজিক কাজের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এই পার্কের স্বত্বাধিকারী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানের পর পার্ক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *