Home / আন্তর্জাতিক / ইতালির গার্দা হ্রদে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে দুই শতাধিক মানুষ

ইতালির গার্দা হ্রদে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে দুই শতাধিক মানুষ

ইতালির গার্দা হ্রদ সংলগ্ন তিগনালে এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ২০০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হ্রদটির পশ্চিম তীরে এই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও হ্রদ সংলগ্ন পর্যটন এলাকাটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।

গার্দা হ্রদ ইতালির অন্যতম প্রধান দর্শনীয় স্থান হওয়ায় এই ঘটনাকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল বাহিনীর অসংখ্য সদস্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *