যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরে ভয়াবহ দাবানলের কবলে পড়ে অন্তত ৮৬০টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে হাজার হাজার বাসিন্দাকে এখনো এলাকা ছাড়ার নির্দেশ বহাল রাখা হয়েছে, যা এই দুর্যোগের ভয়াবহতা তুলে ধরছে।
শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করছে কর্তৃপক্ষ। এই ঘটনায় অগ্নিসংযোগের সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিবির প্রতিনিধি ম্যাক্স মাৎজা সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তীব্র দাবানলের ফলে শত শত বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অগ্নিনির্বাপক কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।










