ইউক্রেনের খেরসনে রাশিয়ার একটি সন্দেহভাজন ড্রোন ধাওয়া করে বিস্ফোরণের শিকার হয়েছেন ইউরি নামের এক সবজি বিক্রেতা। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কাজ করার সময় ড্রোনটি তাকে লক্ষ্য করে ধাওয়া করছে। এই ঘটনার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন খোদ ভুক্তভোগী নিজেই।
ভিডিও ফুটেজে দেখা যায়, ইউরি তার সবজি বিক্রির কাজ করছিলেন। তখনই ড্রোনটি তাকে তাড়া করতে শুরু করে। এরপর মুহূর্তের মধ্যে সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনাটি ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ও সাধারণ মানুষের জীবনের ঝুঁকিকে পুনরায় সামনে নিয়ে এসেছে।










