Home / খেলাধুলা / ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে জয়ে ফিরলো বাংলাদেশ ইমার্জিং দল

ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে জয়ে ফিরলো বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ২৬ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে হারের পর এই জয়ে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সই দলের জয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকার দুই ওপেনার ১৪৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন। লুডভিগ শুল্ড ৭২ এবং জেসন মিউরহেড ৭৯ রান করেন। তবে এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ। পেসার ইকবাল হোসেন ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করলে ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

রান তাড়া করতে নেমে শুরুতে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক জাকির হাসান ১২ ও শাহাদাত হোসেন ১৮ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার মাহিফজুল করেন ৩৪ রান। এরপর ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলার পর বৃষ্টি শুরু হলে আর খেলা মাঠে গড়াতে পারেনি। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ২৬ রানে জয়ী ঘোষিত হয়। ইফতেখার ৮৬ বলে ৭১ রান এবং মাহিদুল ৬৮ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *