রাশিয়ার গেলিনজিক শহরের একটি জনাকীর্ণ সমুদ্রসৈকতে ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পর্যটক। ড্রোনটি উপকূলীয় এলাকায় আঘাত হানলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রুশ কর্তৃপক্ষের অভিযোগ, ইউক্রেন এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, অবকাশকালীন রিসোর্ট এলাকাটিতে হঠাৎ ড্রোনটি আঘাত হানে। হামলার পর পরই সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে ড্রোনটি কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করার সময় ভূপাতিত করা হয়েছিল কি না বা এটি নিকটবর্তী কোনো নৌঘাঁটির দিকে যাচ্ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
হামলার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার বিস্তারিত তদন্ত করছে।










