Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল ইরানের

যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল ইরানের

ইরানের তেহরানে নীতিনির্ধারকরা বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও রিপাবলিকান পার্টির উদ্বেগকে কাজে লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতায় আসতে বাধ্য করার কৌশল নিয়েছে। ক্যাট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাগ ব্যান্ডো ‘দিস ইজ আমেরিকা’ অনুষ্ঠানে জানিয়েছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের ‘চিকেন গেম’ বা চরম ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।

ইরানের লক্ষ্য হলো যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের মধ্যে যে দুশ্চিন্তা রয়েছে, তা ব্যবহার করা। তেহরান মনে করছে, চাপের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিতে বাধ্য হবে বা পিছু হটবে।

বিশ্লেষকদের মতে, এই কৌশলের মাধ্যমে ইরান কার্যত একটি বাজি ধরছে। তারা ধারণা করছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদে কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না। তবে এই কৌশল সফল হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *