Home / আন্তর্জাতিক / মেক্সিকোর তুলতেপেকের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মেক্সিকোর তুলতেপেকের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মেক্সিকোর তুলতেপেক শহরে একটি আতশবাজি তৈরির কারখানায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই বিস্ফোরণে কারখানার ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিস্ফোরণের পরপরই আকাশজুড়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা বিভিন্ন ফুটেজে দেখা যায়, আতশবাজির কারখানায় পরপর বিস্ফোরণ ঘটে আকাশ আলোকিত হয়ে উঠছে।

ঘটনার পর পরই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী সেখানে পৌঁছায়। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *